মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার

অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার

গেল ভালোবাসা দিবসে ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্পে "সময় সব জানে"-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটক নিয়ে। নতুন একটি নাটকের শুটিং আসছে ঈদের জন্য করলেন তিনি। নাটকের নাম "এসো হাতটা বাড়াও"।

প্রথমবার তারকা অভিনেত জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন তটিনী এ নাটকের মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছেন গোলাম সারোয়ার অনিকের গল্পে  মেহেদি হাসান জনি।

অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার

অপূর্ব বলেন, "গল্পটা সুন্দর, পিওর রোমান্টিক। রোমান্টিক হলেও কিছু মজার মজার দৃশ্য রয়েছে যেগুলা দর্শকরা পছন্দ করবে। আর তটিনীর সঙ্গে এটাই প্রথম কাজ। 
সবার কাছেই তটিনীর নামে বেশ প্রশংসা শুনলাম। দেখেও মনে হলো, কাজের প্রতি বেশ ডেডিকেটেড। এই ডেডিকেশন ধরে রাখতে পারলে ভালো করবে। অনেক শুভকামনা।" 

অপূর্বর সঙ্গে তটিনী এই প্রথমবার — ছবি ২

অভিনেত্রী তটিনী বলেন, "আমি খুবই ভাগ্যবতী যে অল্প সময়েই আমার অনেক পছন্দের শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, 
অবশেষে সেটাও পূরণ হলো।" 

নির্মাতা জানান, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। অপূর্ব-তটিনী ছাড়া এখানে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, মিমি প্রমুখ।