সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৯০,০০০

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৯০,০০০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্ল্যায়েন্স বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডিরেক্টর, অডিট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ ফিন্যান্সে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্ট্যান্ট/ অডিটর হিসেবে বিশেষ করে সিএ, সিএমএ, এসিসিএ, সিআইএ ও কিউআইএ প্রফেশনাল ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা দেওয়া হবে। অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল/ সুপারভিশন লেভেলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান রেসপন্সে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অডিট ইনভেস্টিগেশন, কমপ্ল্যায়েন্স অডিট, এক্সটার্নাল অডিট, ইন্টারনাল অডিট, ইন্টারনাল অডিটিং ও ইনভেনটরি অডিটে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। অ্যাকাউন্টস, অডিট, ইন্টারনাল অডিট, ট্যাক্স (ভ্যাট/ কাস্টমস ডিউটি/ ইনকাম ট্যাক্স) সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং টাইপিং জানতে হবে। এমএস অফিসের কাজ জানাসহ ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: ৫৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ন্যাশনাল হেড কোয়ার্টর্স, ঢাকা
বেতন: মাসে ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৩।