বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়া অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই টাইগার বাহিনী। একাদশে আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 

 

আজ দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। আজ জিতলেই সিরিজ নিজেদের হয়ে যাবে তামিম ইকবালের দলের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। 

দ্বিতীয় ওয়ানডেতে আজ এক পরবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় আজ একাদস্বহে এসেছেন হাসান মাহমুদ। আইরিশ একাদশেও আজ এসেছে এক পরিবর্তন।  স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় আজ অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। 

 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন।