সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

নাচোলে তারুণ্যের উৎসবে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাসের মাধ্যমে ও এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধকরণ “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) নাচোল বিএমডিএ’র প্রশিক্ষণ কক্ষে “তারুণ্যের উৎসব” পালন উপলক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান ও মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম।

কর্মশালায় নাচোল উপজেলার তরুণ কৃষক কৃষাণী যাদের সহিত কৃষি ও মাটির সংযোগ রয়েছে তারা অংশগ্রহণ করেছিলেন। প্রশিক্ষকবৃন্দ পানি সংকট এলাকা নাচোলের পানির সমস্যা দূরীকরনে বিভিন্ন পানি সাশ্রয়ী পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে কথা বলেন। তাছাড়া বিএমডিএ’র চলমান প্রকল্পসহ আগামী কৃষির রুপকল্প বর্ণনা করেন। এছাড়া প্রশিক্ষণে তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়। 

শেষে তরুণ কৃষক-কৃষাণীর মধ্যে এডব্লিউডি পাইপ ও ফলদ গাছ বিতরণ করা হয়।