সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩২:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত 

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত 

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি :-

 

নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৬২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 

 

সোমবার (১০ জুন) রাতে পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। 
 

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত 

 

জানা যায়, তিনি ওই এলাকার মাতব্বর ছিলেন। নিহত নাজিম উদ্দীন সোমবার রাত ১১ টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

 

আরও জানা যায়, নিহত নাজিম উদ্দীন প্রায় এক বছর  আগে মারপিটের ঘটনায় একটি গ্রাম্য শালিস দরবার করেছিল এলাকায়। সেই শালিসে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন তিনি। এই গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তার উপর ক্ষিপ্ত ছিল এক পক্ষ। তৈরি হয়েছিল শত্রুতা।  এছাড়া প্রায় ৬-৭ মাস আগে পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে একটি আপোষ করেন নিহত নাজিমুদ্দিন। সেই রাগও পুশে রাখতে পারে বলে মনে করেন স্থানীয়রা।

 

আর এসব শত্রুতা অথবা অন্য কোনো শত্রুতা থেকে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে বলেও তারা আশা করছেন।

 

কোনো পূর্ব শত্রুতা থেকে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। তিনি হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় নিহতর ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামীরা ধরা পড়বে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।