সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২১:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল

ঝিলমিল প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ চালকের প্লট বরাদ্দ বাতিল

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়ি চালকের নামে বরাদ্দ প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
 

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়।
 

যেসব চালকের বরাদ্দ বাতিল হয়েছে—

  • বোরহান উদ্দিন ও বেলাল হোসেন

  • সাইফুল ইসলাম ও সফিকুল ইসলাম

  • মতিউর রহমান ও নুর হোসেন ব্যাপারী

  • মাহবুব হোসেন ও শাহীন

  • মিজানুর রহমান ও বাচ্চু হাওলাদার

  • নুরুল ইসলাম ও রাজন মাদবর

  • নুরুল আলম, নুরনবী ও শাহীন

এদের মধ্যে অধিকাংশের বরাদ্দ ছিল ৩ কাঠার প্লট, আর শেষ তিনজনের নামে বরাদ্দ ছিল ৫ কাঠার প্লট।
 

এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গঠিত দুটি তদন্ত কমিটি জানিয়েছে— এ চালকরা কেউই ঝিলমিল প্রকল্পে প্লটের জন্য আবেদন করেননি। তবুও, সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধি লঙ্ঘন করে তাদের বরাদ্দ দেওয়া হয়। তদন্ত কমিটিগুলো অনিয়ম প্রমাণিত হওয়ায় এই বরাদ্দ বাতিলের সুপারিশ করে।