মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভিকি এবং ক্যাটরিনার সংসার জীবন কথা বললেন ভিকি কৌশল

ভিকি এবং ক্যাটরিনার সংসার জীবন কথা বললেন ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এর সংসার জীবন এক বছরের বেশি সময় ধরে ভালোই চলছে। এরই মাঝে পাকা গিন্নির মতো সব সামলেও নিয়েছেন ক্যাটরিনা। ভিকি তার নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে এসে বউয়ের গিন্নিপনার কথা ফাঁস করে জানালেন, ক্যাট নাকি তার কাজের লোকদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসেব নেন। 

 টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জারা হাটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় এক সাক্ষাৎকারে ভিকি তাদের সাংসারের কথা বলতে গিয়ে ক্যাটরিনার ঘরকন্যার কথা ফাঁস করেছেন। এসময় ভিকি বলেন, ‘সংসারের সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে একটা মিটিং করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কীভাবে, কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসেব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’


এছাড়া ভিকি আরও জানান, তার আর ক্যাটরিনার মধ্যে সঞ্চয় বেশি করেন ক্যাট। আসলে পুরোটাই নির্ভর করে কী কেনা হচ্ছে, আর সেটা কীনতে কে কতটা আগ্রহী। ভিকির কথায়,‘এটা নির্ভর করে আমরা কী কিনছি এবং কে তাতে বেশি আগ্রহী। আমরা যদি এমন কিছু কিনছি যাতে আমি বেশি আগ্রহী, তাহলে সে বলে যে আমাদের বাজেটই মেনে চলা উচিত। যদি সেটা এমন কিছু হয় যাতে সে আগ্রহী, আর আমি বলি ‘কেন এত খরচ’এবং তারপরে সে বলে, ‘না না, আমার এটা খুব পছন্দ।’

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাটরিনা। দুই পরিবারের সদস্য আর খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে হয়েছিল সেই বিয়ের আয়োজন। মিডিয়ার প্রবেশের অধিকার ছিল না। না ছিল অতিথিদের ফোটো তোলার অনুমতি।