মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০২৫ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: ওবায়দুল কাদের

২০২৫ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন: ওবায়দুল কাদের

২০২৫ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। জন্মলগ্ন থেকেই আমাদের দলে গণতন্ত্রের চর্চা হয়। আমি তৃতীয়বারের সাধারণ সম্পাদক।


আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময়রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময়সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও ২০২৫ সালের ডিসেম্বরে হবে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ঢাকা উত্তর আওয়ামী লীগ মহানগরের বিভিন্ন কমিটি গঠনের বার্তা নিয়ে এসেছেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেরিতে হলেও এই কাজটি অনেকদিন ধরে নেতাকর্মীদের আশা আকাঙক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। মহানগর দক্ষিণও আমাকে জানিয়েছে দু একদিনের মধ্যে কমিটি জমা দেবে। প্রধান প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে বলে জানিয়েছে। উত্তর আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে।


 
উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই প্রস্তাবিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। ৭ জুন আমরা সারাদেশে ৬ দফা দিবস পালন করব। এরপরেই সবার হাতে কমিটি চলে যাবে। এ নিয়ে কেউ শোরগোল করতে পারবেন না।

 

কোন কথা থাকলে লিখিত অভিযোগ আমাদের সভাপতির ধানমণ্ডি অফিসে জমা দেবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সভায় উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।