সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:২৬:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে অভিনব কায়দায় শরীরে গাঁজাসহ ২ নারী গ্রেফতার

কুড়িগ্রামে অভিনব কায়দায় শরীরে গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রাম, ১২ জুলাই, ২০২৪:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের শরীরে ফিটিং করে বিশেষ কায়দায় দুই কেজি গাঁজা পাচারের চেষ্টা করার অভিযোগ রয়েছে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন:

(১) জোহরা বেগম (৪৫), নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বাসিন্দা

(২) সাবেরা বেগম (২৫), নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বাসিন্দা

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রীজ এলাকায় অভিযান চালায়। ঐ সময় তারা যাত্রী বেশে আসা দুই নারীকে আটক করে। পর তল্লাশি চালিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে ফিটিং করা অবস্থায় দুই কেজি গাঁজা জব্দ করে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এতে সকলের সহযোগিতা কামনা করেন।
 

এই ঘটনাটি কুড়িগ্রামে মাদক পাচারের একটি নতুন কৌশল উন্মোচিত করেছে। পুলিশ আশা করছে এই গ্রেপ্তারের মাধ্যমে মাদক পাচারকারীদের একটি বড় নেটওয়ার্ক ধরা দেওয়া সম্ভব হবে।