রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:০২:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী

বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী

 

ঢাকা প্রেস নিউজ
লেখকঃ শাহনাজ প্রধান


বশংবদ তোমার প্রেমে এই শুভ্রতার উর্বশী
বল্লরীর ন্যায় তোমায় জড়িয়ে তোমার মঞ্জুরী!
বলিদান হতে চায় তোমার তরে প্রণয়নী!
মলয় বাতাস কে করেছি প্রবাসিনী!
নন্দিনী করেছে নিজেকে বন্দিনী!
তোমার বাঁশরীতে গেছি যে মিশে
তোমার হৃদয় তরীতে রয়েছি ভেসে!
চন্দ্রলোকের চন্দ্রিমালয়কে সঙ্গী করে
নিয়ে যাবো তোমায় হৃদয় আলিঙ্গনে!
চাঁদের পানে তাকিয়ে হাসবো দুজনে!
চাঁদকে আড়াল করে
গুল্মলতার চাদরে হারাবো দুজন মিলে!
নি:শ্বাস নি:শ্বাসের সাথে আটকে মরবো দুজনাতে!
জানো?
তুমি বিনে বর্ষার রিমিঝিমি
বৃষ্টির গান আসেনা কানে!
মেঘের ডাকে শিহরিত নই যে!
আকাশের প্রেমকে বঞ্চিত করেছি
রোদের তাপ নিয়েছি গায়ে মেখে!
বৈরীতাকে আপন করে প্রিয়তম
তোমার ধ্যানে আছি বসে!
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বলেছো তো কত বার করে!
তাহলে নন্দিনীর অবুঝ হৃদয়
বিদূর করো কেমনে?
লোকের বিদুষণকে সয়ে
রয়েছি তোমার প্রতিক্ষায় চেয়ে পথের প্রান্তরে!
আমি যে বিদলন হতে চাই তোমার বুকে!
জড়িয়ে নাও কলা গাছে মোড়ানো পোরতের মতো করে!