সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর কোন ধরনের  দখলদারিত্ব, চাঁদাবাজ ও লুণ্ঠন থাকবেনা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর কোন ধরনের  দখলদারিত্ব, চাঁদাবাজ ও লুণ্ঠন থাকবেনা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর কোন ধরনের  দখলদারিত্ব, চাঁদাবাজ ও লুণ্ঠন থাকবেনা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

 

৯ জুলাই বুধবার বাদ আসর ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ এলালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ এর গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
 

এসময় আন-নূর সোসাইটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী ও মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন কুরআনের আইন বাস্তবায়ন হলে দেশে আর কোন ধরনের  দখলদারিত্ব, চাঁদাবাজ ও লুণ্ঠন থাকবেনা। তিনি আরো বলেন দেশ থেকে স্বৈরাচারী'রা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে আছেন। তাই সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন হলে সমাজে আর কোন অন্যায় থাকবেনা।
 

১১ নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি রুহুল আমীন, ৯ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম মিয়া, এম সার্কাস,পানিরকল ইউনিটের মো শফিকুল ইসলাম, শ্রমিক কল্যান বিভাগের গাজী আবু সাঈদ সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।