রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

১২ দিন বন্ধ থাকার পর আজ রাজশাহী থেকে ছাড়ল যাত্রীবাহী ২টি ট্রেন

১২ দিন বন্ধ থাকার পর আজ রাজশাহী থেকে ছাড়ল যাত্রীবাহী ২টি ট্রেন

দেশে চলমান অস্থিরতার কারণে টানা ১২ দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে স্বল্পপরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ‘লোকাল ৫৬৩’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন ছেড়ে গেছে।

 

সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে গেছে। তার কিছুক্ষণ পর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে লোকাল ৫৬৩ ট্রেন। এই ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসবে। তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে ফেরার কথা রাতে।


রেলওয়ে সূত্র মতে, সীমিত পরিসরে ট্রেন চলাচল সিদ্ধান্তের পর এ ট্রেন দুটি যাত্রী পরিবহন শুরু করে। তবে আন্তনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে। রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, তবে রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন। সকাল ৯টায় একটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও অপরটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।


এ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আন্ত নগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন ব্যাপক নাশকতার কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিন থেকে একটানা ১ আগস্ট পর্যন্ত রাজশাহীতে বন্ধ থাকে ট্রেন চলাচল। তবে বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিক থেকে হরিয়ান স্টেশনের দিকে ছেড়ে যায় মালবাহী একটি ট্রেন।