মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জন

মরক্কোয় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জন

মরক্কোয় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ জন হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ছয় দশকের বেশি সময়ের মধ্যে এটিই দেশের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। শুক্রবার গভীর রাতে মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হালনাগাদ হতাহতের সংখ্যায় ৮২০ জন নিহত এবং আরও ৬৭২ জন আহত। স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যু পাহাড়ি এলাকায় হয়েছে যেখানে পৌঁছানো কঠিন ছিল।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২  কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন।

দেশটির এ বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন। ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল।