মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৪:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাবেক প্রেমিকেরা ভালো ছিলেন: প্রিয়াঙ্কা চোপড়া

সাবেক প্রেমিকেরা ভালো ছিলেন: প্রিয়াঙ্কা চোপড়া

অনেকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেছেন হলিউড অভিনেতা নিক জোনাসকে। তাঁদের সংসারে একটি মেয়েও আছে। স্বামী, সন্তান নিয়ে ভালো সময়ই পার করছেন প্রিয়াঙ্কা। আর এরই মধ্যে সাবেক প্রেমিকদের নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা। তিনি জানান, তাঁর সাবেক প্রেমিকেরা সবাই ভালোই ছিলেন।

তাঁরা যদি এত ভালোই হন, তাহলে তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কার সংসার হলো না কেন? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। 


তাঁর সাবেক প্রেমিকদের তালিকায় রয়েছে শহীদ কাপুর, হারমান বেওয়াজা এমনকি শাহরুখ খানের নাম! 

তাঁদের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও প্রিয়াঙ্কা কখনো তা স্বীকার করেননি।

প্রেমিকদের নাম উল্লেখ না করলেও একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘একটা সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমার নির্দিষ্ট একটা ধারণা ছিল। ধারণাটা আমি আমার জীবনে আসা প্রেমিকদের মধ্যে খুঁজে ফিরেছি। কিছু সম্পর্ক হয়তো খারাপভাবে শেষ হয়েছে, কিন্তু যাঁদের পেয়েছি, তাঁরা সবাই ভালো ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমি এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে ছুটে বেড়িয়েছি। যাঁদের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছি, তার আগে নিজেকে সময় দিইনি।’


প্রিয়াঙ্কা জানান, সর্বশেষ তিনি সম্পর্কে জড়ান নিক জোনাসের সঙ্গে। অন্যান্য সম্পর্কের আগে নিজেকে সময় না দিলেও নিকের সঙ্গে প্রেম করার আগে দুই বছর একা ছিলেন। এ সময় তিনি নিজেকে সময় দিয়েছেন, ভেবেছেন। 

আগের সম্পর্কগুলোয় তিনি কী কী ভুল করেছেন, তা খুঁজেছেন। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক হয়েছেন। এরপরই অনেক ভেবেচিন্তে নিকের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা।