বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার আহত ও হামলাকারী ২ জনকে পুলিশে সোপর্দ

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার আহত ও হামলাকারী ২ জনকে পুলিশে সোপর্দ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ শহরের মাসকান্দায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার গুরুতর আহত ও হামলাকারী ২ জনকে জনতা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 
 

ময়মনসিংহ সদরের মধ্যবাড়েরার পাড় এলাকায় অবস্থিত আলকারীমূল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবুদ্দিনকে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেছে।তার শারীরিক  অবস্থা খুবই গুরুতর। অস্ত্রাঘাতে বাম চোখের মারাত্মক ক্ষতি হয়েছে বলে চিকিৎসক জানান । অস্ত্রপচারে সফল না হলে অন্ধত্ব বরণ করতে হতে পারে।

 

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসা সুপার আহত ও হামলাকারী ২ জনকে পুলিশে সোপর্দ


 

জানা যায়  আজ ৫ মে সোমবার সকাল অনুমান ৯ টায় প্রতিদিনের  মত শহরের মাসকান্দা জবান সাহেবের মসজিদের সামনে থেকে অটোতে চড়ে মাদ্রাসার  উদ্দেশ্যে রওনা দেন।আকুয়া খালেক সরকারের ইটখোলার কাছাকাছি যাওয়া মাত্রই অটোতে থাকা দুই অস্ত্রধারী সুপার শাহাবুদ্দিনকে অটো থেকে টেনে হেচড়ে নামিয়ে ইটখোলা নিয়ে হত্যার  উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করতে থাকে।
 

ডাকচিৎকারে আশপাশে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সুপারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং ২ জন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
 

মাওলানা শাহাবুদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করতে হবে।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জসনা যায়।

 

স্থানীয়রা  জানান পূর্বশক্রতার জের হিসেবে মাওলানা শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্য ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা করেছেন।