বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পটুয়াখালীতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধি:-

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, বুধবার (৩০ এপ্রিল) ভোররাতে উপজেলার মজিদবাড়িয়া এলাকা থেকে সঙ্গীয় ফোর্সসহ আব্দুল গণিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল গণি মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে।
 

থানা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরে আব্দুল গণি খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে খেলাধুলা করা ৭ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটির মুখ চেপে ধরে স্থানীয় একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে গণি পালিয়ে যায়।
 

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আব্দুল গণিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।