মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাংনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

গাংনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

মেহেরপুর প্রতিনিধি

 

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
 

বৃহস্পতিবার ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের নদীয়া জেলার ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি সদস্য ও গ্রামবাসীরা সতর্ক অবস্থান নেওয়ায় পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি বাঁশবাগানে অবস্থান করছেন।
 

সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব জানান, সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহড়তলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

এর আগে চলতি মাসের ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে এবং ১৯ জুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকায় চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেসব ঘটনাতেও বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে বিএসএফকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে হয়।