সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফায়ার সার্ভিসের তিন পদের চূড়ান্ত ফল প্রকাশ

ফায়ার সার্ভিসের তিন পদের চূড়ান্ত ফল প্রকাশ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তিনটি পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো ফায়ারফাইটার, নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ৭ মের মধ্যে যোগদান করতে হবে। যোগদানের ঠিকানা—ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


নির্বাচিত প্রার্থীদের ঠিকানায় শিগগির ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। ৩০ এপ্রিলের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে আগামী ২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকায় যোগাযোগ করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।