সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 

গোপালগঞ্জের ঘটনার আগে গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য ছিল কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল ঠিকই, তবে ঘটনা যে এতটা বড় আকার নেবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা ছিল না।”
 

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে যার যা বক্তব্য, সে তা দিতেই পারে। আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না।”
 

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
 

অপরাধীদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “যারা অন্যায় করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”