সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪১:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা!

রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা!

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিলের
দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে আসা শিক্ষার্থীরা রোববার সন্ধ্যা ৭টার দিকে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ইস্তফা দিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছে।

বিকেল ৩টা থেকে নীলক্ষেত, সায়েন্সল্যাব, কারওয়ান বাজার, বাংলামোটর, মেডিকেল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, চানখারপুল ও মোতালেব প্লাজা মোড় অবরোধ করে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি জানিয়েছিলেন তারা।

অবরোধস্থলে আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তাদের তিনজন সমন্বয়ককে ডেকে নিয়ে গেছে। তাদের নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হাসনাত আব্দুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের সারজিস আলম।

তিনি আরও বলেন, "আমাদের সমন্বয়কদের কিছু হলে শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। আমাদের ভাইদের নিয়ে আমরা দাবি আদায় করে ঘরে ফিরব।"