মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৫:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধ্যানে মনোযোগ বাড়াতে

ধ্যানে মনোযোগ বাড়াতে

শরীর কিংবা মনের উৎকর্ষ সাধনে ধ্যানের উপকারিতা কম নয়। তবে অনেকেই ধ্যানের সময় মনোযোগ ধরে রাখতে পারেন না। মনোযোগ একেবারে দূর হয়ে যায়। এমনটা নানা কারণেই হতে পারে। সেজন্য মন শান্ত করার জন্য কিছু পরামর্শ অনুসরণ করা যেতে পারে।


শান্ত একটি জায়গা খুঁজে নিন
সকালের দিকে অনেকেই বাইরে ধ্যানের জন্য বের হন। সেজন্য শান্ত, নিরিবিলি জায়গা খুঁজে বের করে আনুন। মনোযোগ বাড়ানোর জন্য প্রকৃতি বা শান্ত বাতাস আছে এমন জায়গা বাছাই করুন।

সময় বেঁধে নিন
ধ্যানের জন্য সংক্ষিপ্ত সময় বেঁধে নিন। মনোযোগ যত বাড়ে ততই ধীরে ধীরে সময় বাড়ান। এভাবে সময়ের খেলা খেলে সহজেই সেশন বাড়াতে থাকুন।


রুটিন মেনে চলুন
ধ্যানের জন্য একটা রুটিন করে নিন। অভ্যাস হয়ে গেলে মনোযোগ বাড়ে। এই রুটিন মেনে চললে ওই সময়ে অনুশীলনের জন্য মন প্রস্তুত থাকবে সবসময়।


শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বেশি করুন
ধ্যানের সময় বড় বড় শ্বাস নিন। ঘন শ্বাস নেয়ার পাশাপাশি ঘন নিঃশ্বাস ছাড়ে। এটাও মনোযোগ বাড়ানোর উপায়।

ধ্যানের জন্য সামনে মনোযোগ বাড়ানোর বস্তু রাখুন
ধ্যানের সময় সামনে কোনো বস্তু না রাখাই ভালো। মোমবাতি বা সামান্য কোনো বস্তু রাখলে মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করার সুযোগ তৈরি হয়।