সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বব্যাংক এলজিইডিকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে

বিশ্বব্যাংক এলজিইডিকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে

ঢাকা প্রেস নিউজ
 

বিশ্বব্যাংক বাংলাদেশে রিসাইলেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)কে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৮০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
 

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর-আবকাঠামো ও সুবিধাদি তৈরি হবে, যার ফলে ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।
 

রোববার (২২ ডিসেম্বর) ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদায়েল সেক নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
 

এ প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০৩০ সালের জুন মাস পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে মৌলিক নগর পরিষেবাগুলোর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন, আয় বৃদ্ধির কার্যক্রম এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা হবে।