সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জুবাইদাকে পাশের সিটে বসিয়েই মেডিকেলে আনতাম: প্রধানমন্ত্রী

জুবাইদাকে পাশের সিটে বসিয়েই মেডিকেলে আনতাম: প্রধানমন্ত্রী

বাসস:

 

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারা কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণে অংশ নেন।
 

শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ও ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শনে যান। শিক্ষাজীবনে ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই অবস্থান করতেন।
 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের প্রধান ফটকে আগে থেকেই অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, “দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।”
 

এ সময় ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, “আজও এখানে আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি। আগে যখন জুবাইদাকে মেডিকেলে নিয়ে আসতাম, তখনও তাকে আমার পাশের সামনের সিটে বসিয়েই আনতাম।”
 

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, “এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে। আজ এখানে এসে সেই দিনগুলোর অনেক স্মৃতি মনে পড়ছে।”
 

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সবসময় সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে। জীবনের নানা ঘাত-প্রতিঘাত আসবে, কিন্তু রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে।”
 

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে এবং এ প্রতিষ্ঠান নিয়ে সবাই গর্ব করতে পারে।
 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।