সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫২:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-

 

 

স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার পলাশবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

 

বৃহস্পতিবার (২০ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

 

নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

 

দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন,  নারী ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পরদিন দুপুরে বোর্ড বাজার এলাকায়  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

 

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত রুবেলকে রংপুরে দ রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান রুবেল।