সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে

দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ গত ২০২৩-২০২৪ অর্থবছরে ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৮.৫% বেশি।

 

এই অর্জনের মাধ্যমে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষকে রাজস্ব আদায়ে পেছনে ফেলেছে।রাজস্ব আদায় সংক্রান্ত হস্তান্তরিত সংক্ষিপ্ত বিবরণীতে দেখা যায় যে, ২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর (হোল্ডিং ট্যাক্স) বাবদ ৪০৩ কোটি ১৮ লাখ, বাজার সালামি খাতে ১৪৮ কোটি ৪০ লাখ, বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) ফি বাবদ ৭৭ কোটি ২৭ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর হতে ১৩২ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
 

দক্ষিণ সিটির মেয়র মো. সাঈদুর রহমান এই সাফল্যের জন্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, "আমরা আগামীতে আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছি।"