মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এক দিন পরেই পর্দায় ঝড় তুলবে ‘টাইগার ৩'

এক দিন পরেই পর্দায় ঝড় তুলবে ‘টাইগার ৩'

সালমান খানের বহুল প্রত্যাশিত ‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে দীপাবলিতে। আর এক দিন পরেই পর্দায় ঝড় তুলবে ‘টাইগার ৩। ইতিমধ্যে তুমুল হাইপ তোলা সিনেমাটির বক্স অফিসে দুর্দান্ত উদ্বোধন হতে যাচ্ছে বলেই আশা করা হচ্ছে। চলচ্চিত্রটির অগ্রিম বুকিং ইঙ্গিত দিচ্ছে যে এ বছর দীপাবলিতে থিয়েটারগুলোকে দারুণভাবে আলোকিত করবে সালমান খানের চলচ্চিত্রটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ইতিমধ্যে প্রথম দিনের জন্য ১৫.৫৮ কোটি রুপি আয় করে নিয়েছে। অবশেষে বলা যাচ্ছে, বেশ কয়েক বছর পর সালমানের সিনেমা দর্শক চাহিদা পূরণ করতে যাচ্ছে। খান সাহেবের বিগত সিনেমাগুলোর বক্স অফিস রেকর্ড মোটেও ভালো নয়। প্রতিবেদন অনুসারে, সিনেমাটির পাঁচ লাখ ৮৬ হাজার ৬৫০টি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে।


এর মধ্যে রয়েছে হিন্দি ২ডি সংস্করণের জন্য পাঁচ লাখ ৪৯ হাজার ৯৮৮টি এবং তেলুগু ২ডি সংস্করণের জন্য ২১ হাজার ৪৯টি টিকিট। অন্যদিকে তামিলের তিন হাজার ৯৮টি টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটির আইম্যাক্স সংস্করণের চাহিদাও বেশ। ইতিমধ্যে প্রথম দিনের জন্য ৯ হাজার ৫৫৪টি টিকিট বিক্রি হয়েছে আইম্যাক্সের।

এদিকে মুক্তির প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ৪০ কোটির বেশি আয় করতে পারে ‘টাইগার ৩’―এমনটাই জানালেন পিভিআর আইনক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব কুমার বিজলি। তার মতে, ‘টাইগার ৩’ দীপাবলিতে ৪০ কোটির মতো আয় করবে। তিনি পিটিআইকে বলেন, ‘সিনেমাটির অগ্রগতি অসাধারণ। দীপাবলি রিলিজের ব্যাপারে আমরা যত দূর আশা করি, ট্রেন্ডে সব ঠিক আছে। 

ঐতিহ্যগতভাবে, দীপাবলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযোজকদের জন্য তাদের চলচ্চিত্র মুক্তির জন্য একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত সময়। কয়েক দশক ধরে, দীপাবলিতে বড় ফিল্ম রিলিজ হয়েছে এবং প্রায় সবকটিই ভালো করেছে, কারণ এটি এমন একটি সময় যখন মানুষ বাইরে থাকে, পরিবারের সঙ্গে বিনোদন খোঁজে।’


মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ শাহরুখের উপস্থিতি। শাহরুখ খান এতে ক্যামিও হিসেবে হাজির থাকবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ।

প্রথমবারের মতো যশরাজ স্পাই ইউনিভার্সের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে। তাই ভক্তদের অপেক্ষার বাঁধ যেন ভেঙে যাচ্ছে! ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।