সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:২১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নওগাঁয় পচা মাংস বিক্রি: এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় পচা মাংস বিক্রি: এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রেস
শহিদুল ইসলাম


পচা মাংস বিক্রি করার অভিযোগে নওগাঁর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

নওগাঁয় পচা মাংস বিক্রি: এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

 

শুক্রবার (১৪ জুন) দুপুরে শহরের পার নওগাঁ-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু।

অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগরকে পচা মাংস বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের কাছ থেকে ৮০ কেজি পচা গরুর মাংসও জব্দ করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন পচা মাংস বিক্রি না করে, সেজন্য বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ-প্রাণি সম্পদ কর্মকর্তা মো.বদরুদ্দোজা জিমেইল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।