বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিষিদ্ধ হওয়ার পর ক্ষমা চেয়ে যা বললেন মেসি

নিষিদ্ধ হওয়ার পর ক্ষমা চেয়ে যা বললেন মেসি

অনুমতি ছাড়া সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন লিওনেল মেসি। আর তাই মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ফরাসি ক্লাব পিএসজি। এই দুই সপ্তাহ ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না তিনি। সেইসঙ্গে কোন আর্থিক সুবিধাও পাবেন না বিশ্বকাপজয়ী এই ফুটবলার। নিষিদ্ধ হওয়ার পর এবার মুখ খুললেন মেসি।

 

ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের সোশ্যাল মিডিয়ায় জানান মেসির এক ভিডিও পোস্ট করেন। সেখানে সৌদি আরব যাওয়া প্রসঙ্গে মেসি বলেন, 'আমি ভেবেছিলাম আমরা প্রতিবারের মতো খেলার পরে একদিন ছুটি পাব। তাই আমি এই ট্রিপটি আয়োজন করি এবং আমি এটি বাতিল করতে পারিনি। আমি আগেও এই ট্রিপটি বাতিল করে করেছি...।'

 

সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে মেসি আরও বলেন, 'আমি আমার সতীর্থদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আমি অপেক্ষা করছি ক্লাবটি আমার সঙ্গে যা করতে চায় তার জন্য।'