সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩১:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

একদিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় দুই কোটি ৬৮ লাখ টাকা

একদিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় দুই কোটি ৬৮ লাখ টাকা

ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পশু ও পণ্যবাহী পরিবহন বেশি চলাচল করছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপে ধীরগতি থাকলেও নেই যানজট। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে গত এক দিনে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। আজ বুধবার (১২ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। 


টাঙ্গাইলের সেতু পূর্বে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ১৪ হাজার ১২১টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ায় কোথাও কোথাও ধীরগতি চলছে। মহাসড়কে পুলিশ সদস্যরা ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছেন।