রোববার রাতে হয়ে গেল গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩তম সিজনের সমাপনী পর্ব। এবারের সিজনের শিরোপা জিতেছেন উত্তর প্রদেশের ছেলে ঋষি সিং। খবর হিন্দুস্তান টাইমস
শিরোপার দৌড়ে ঋষির বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন কলকাতার দেবস্মিতা রায়, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হারিয়ে শিরোপা জিতেছেন ঋষি। দেবস্মিতা হয়েছেন প্রথম রানারআপ, জম্মু ও কাশ্মীরের চিরাগ কোটওয়াল হয়েছেন দ্বিতীয় রানারআপ। শিরোপা জিতে গাড়ির সঙ্গে ২৫ লাখ রুপিও পেয়েছেন ঋষি, যা বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকা।
ট্রফি জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে একুশ বছরের এই তরুণ জানান, ‘নিজের নাম শুনে চোখের জল ধরে রাখতে পারিনি। অনেক পরিশ্রম করেছিলাম। প্রথম থেকেই ভেবে রেখেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। যদিও আমি প্রথম থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলাম।







