মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১০:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নষ্ট না হোক দুধে ছানা কেটে

নষ্ট না হোক দুধে ছানা কেটে

অনেক সময় দুধ কিনে আনার পর চুলায় জ্বাল করতে গেলে দেখা যায় ফেটে ছানা হয়ে যাচ্ছে। আবার ফ্রিজে রাখা দুধও গরম করতে গেলে ছানা কেটে যায়। এই সমস্যা সমাধানে চলুন জেনে নেই কিছু টিপস-


.পাত্রের গায়ে অন্য কোনও কিছু যেমন সাবান লেগে আছে কিনা দেখে নিন। দুধের পাত্রে অন্য কিছু লেগে থাকলেই দুধ কেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই দুধ গরম করার আগে ভালো করে দেখে নিন পাত্রটি।

. দুধ বেশিদিন পর্যন্ত ভালো রাখতে ফ্রিজে রাখা হয়। কিন্তু ফ্রিজ থেকে বার করেই চটপট দুধ গরম করবেন না। এতে ছানা কেটে যাওয়ার আশঙ্কা বেশি।

. বাজার থেকে কিনে আনা টাটকা দুধ ফ্রিজে সংরক্ষণ করার আগে ঠান্ডা করে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনুন। এতে দুধ কেটে যাওয়ার প্রবণতা কমে। ফলে দুধও নষ্ট হয় না।

.দুধ ভালো রাখতে প্লাস্টিক বা কাঁচের বোতল ব্যবহার করুন। এতে দুধ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। পাশাপাশি দুধ কেটে যাওয়ার আশঙ্কাও থাকে না।