সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত, আহত ১৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি:-

 

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
 

গুরুতর আহত অবস্থায় অন্তত ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন রঞ্জিত কুমার ও আতিয়ার রহমান।
 

বাকি গুরুতর আহতদের হাসপাতালের চিকিৎসাধীন রাখা হয়েছে।