সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বৃষ্টির মধ্যেও জামালখান এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা: ফায়ার সার্ভিসের ৭টি‌ ইউনিট কাজ করছে

বৃষ্টির মধ্যেও জামালখান এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা: ফায়ার সার্ভিসের ৭টি‌ ইউনিট কাজ করছে

হোসেন বাবলা (চট্টগ্রাম)ঃ-
 

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার এসএস খালেদ রোডে একটি বহুতল ভবনের ৭ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৮ জুলাই, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ইউরেকা’ নামের আটতলা ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত একজন অপারেটর সংবাদ মাধ্যম কে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৭টি‌  ইউনিট কাজ করেছে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত খবর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অবগত করবেন বলে জানিয়েছেন।