মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫০:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। শুটিং শেষে বাড়ি ফেরার পথে শনিবার (২০ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাতে শুটিং শেষে মোটরসাইকেলে  পানিহাটির বাড়িতে ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগর থানার ঘোষপাড়ার কাছে একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রীর।


জানা যায় দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয় বিটি রোডে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এছাড়া খবরে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, অনলাইনে বাইক বুক করেছিলেন অভিনেত্রী সুচন্দ্রা। বরানগর মোড়ের কাছে সিগন্যালে ওই বাইকের সামনে একটি সাইকেল চলে আসে। বাইকের চালক ব্রেক করলে সুচন্দ্রা পড়ে যান, ওই সময়ই পেছন থেকে একটি দশ চাকার লরি তাকে পিষে দিয়ে চলে যায়। অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল। কিন্তু সেটা ভেঙে গুঁড়ো হয়ে যায়।