সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:১৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে ১৫৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফেন্সিডিল ও  তিন মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার রাজিব সরকার, আব্দুল আলিম  ও রংপুর পীরগঞ্জ মাদরপুর এলাকার আব্দুস সালামকে আটক করে।
 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রশীদ জানান, আটক মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।