মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৫:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাউজানে জনসমক্ষে গুলি করে হত্যা, পালিয়ে গেলো বোরকা পরিহিত দুর্বৃত্তরা

রাউজানে জনসমক্ষে গুলি করে হত্যা, পালিয়ে গেলো বোরকা পরিহিত দুর্বৃত্তরা

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট এলাকায় জনসমক্ষে গুলি করে সেলিম নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত সেলিম আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) আনুমানিক বেলা ১২টার দিকে সেলিম একটি জানাজা নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা বোরকা পরিহিত দুই ব্যক্তি হঠাৎ সেলিমকে গুলি করে পালিয়ে যায়।
 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের মোটিভ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
 

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।