সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অনুসারে বিবেচিত ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় মনিরুজ্জামান ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রুস্তুম আলী হেলালী। 
 

প্রধান অতিথি বলেন কৃতি শিক্ষার্থীদের এ সন্মাননা পুরষ্কার তাদের শিক্ষায় অনুপ্রানিত ও উৎসাহ যোগাবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি’র ১৯ কৃতি শিক্ষার্থীকে দশ হাজার ও এইচএসসি’র ১৯ জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  
 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার, অধ‍্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, প্রধান শিক্ষক রেজাউল করিম, অভিভাবক মোহাম্মদ উল্লাহ, কৃতি শিক্ষার্থী শ্রবনী প্রামানিক, ফারজানা আফরোজ প্রিয়া, সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ। 
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী সহ অভিভাবকগণ ও সাংবাদিকসহ  সুধীমন্ডলী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।