মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘কাইল্যা’ পলাশ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘কাইল্যা’ পলাশ

ঢাকা প্রেস প্রতিবেদক

 

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পুলিশের একসময়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা’ পলাশ।
 

গত ১২ জুন (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে রামপুরা এলাকায় নিজ বাসার কাছেই দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হলে ১৪ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকার পর শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

ঘটনার পর নিহতের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মামলায় পিচ্চি আল আমিন, মোল্লা জনি, ফারুক চাচা, তোতলা আল আমিন ও গলদা বাদশাসহ কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
 

স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা রামপুরা–খিলগাঁও এলাকার অপরাধ জগতের একটি গ্রুপের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।