মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নারীকেন্দ্রিক সিনেমায় রাশমিকা

নারীকেন্দ্রিক সিনেমায় রাশমিকা

মাত্র ২৬ বছর বয়সেই তারকাখ্যাতি পেয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সাত বছরের ক্যারিয়ারে কুড়িটির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি, তবে কোনো সিনেমায় নারীকেন্দ্রিক নয়। ক্যারিয়ারের প্রথমবার কোনো নারীকেন্দ্রিক সিনেমায় নাম লেখালেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এ তারকা। ‘রেইনবো’ নামে একটি তেলেগু সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে। খবর ইন্ডিয়া টুডের

প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা শান্তারুবান; এই সিনেমা দিয়েই নির্মাণে অভিষেক ঘটছে তার। তিনি বলেন, ‘এটি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা; এতে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে পরিণত অভিনয় দেখবেন দর্শকরা। সিনেমাটি আপনার হৃদয়ে গেঁথে থাকবে।’
রাশমিকা বলেন, ‘প্রথমবারের মতো নারীর দৃষ্টিভঙ্গিতে লেখা গল্পে কাজ করছি। চরিত্রটি জীবন্ত করে তুলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। দর্শকেরা এই সিনেমায় বিনোদন খুঁজে পাবেন।’

 

সিনেমায় গুরুত্বপূ্র্ণ একটি চরিত্রে থাকছেন ‘শকুন্তলাম’সিনেমায় অভিনয় করে আলোচনায় থাকা অভিনেতা দেব মোহন। ৭ এপ্রিল থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান, রাশমিকা কবে থেকে শুটিংয়ে যোগ দেবেন, তা এখনো জানানো হয়নি।
‘রেইনবো’ ছাড়াও তেলেগু নির্মাতা ভেঙ্কি কুদুমুলার নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় নাম লিখিয়েছেন রাশমিকা। এর আগে তাকে ‘বেশমা’ সিনেমায় দেখা গেছে তাকে।

২০২১ সালে রাশমিকার ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে। পরিচালক সুকুমার পরিচালিত সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এ যথারীতি পুষ্পার প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, পুলিশ অফিসারের চরিত্রে ফাহাদ ফাসিল ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাই পল্লবী।