সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজধানীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীতে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

রাজধানীর ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন এলাকার চায়না বিদ্যুৎ প্রকল্পের পাশে রাস্তার ধারে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিল কালো ফুলহাতা গেঞ্জি ও জলপাই রঙের ট্রাউজার। মরদেহের হাত-পা বাঁধা এবং গলায় কাপড় পেঁচানো ছিল।
 

সোমবার (৭ জুলাই) রাত প্রায় পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর কুমার দেবনাথ জানান, মরদেহটি রাস্তার ওপর অর্ধেক ঢাকা অবস্থায় ছিল। নিহতের দুই হাত পেছনে বাঁধা এবং গলায় কাপড়ের বেল্ট পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে যাওয়া হয়েছে।
 

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।