মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

চারঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:



রাজশাহীর চারঘাট উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার প্রসারে সেলাই মেশিন, বাইসাইকেল, ঢেউটিন এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
 

অনুষ্ঠানে উপজেলার সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, ঢেউটিন এবং সাংস্কৃতিক সামগ্রীও বিতরণ করা হয়।
 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারি এডিপি তহবিলের আওতায় বিতরণ করা বাইসাইকেল শিক্ষার্থীদের যাতায়াত সহজ করবে, শিক্ষাবৃত্তি তাদের লেখাপড়ায় উৎসাহ জোগাবে এবং সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করবে।
 

তিনি উপকারভোগীদের বিতরণকৃত সামগ্রী যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রাশেদা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সমিতির সভাপতি ষষ্ঠী পাহাড়িয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা।