সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা:সভাপতি-মুজিব, সাঃসম্পাদক- জিয়া  সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম 

৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা:সভাপতি-মুজিব, সাঃসম্পাদক- জিয়া  সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম 

ডেস্ক নিউজ:-


সিএমপি বন্দর জোনের অধীনস্থ ইপিজেড থানার আওতায় ৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরাম গঠনকল্পে পরিচিতি ও মতবিনিময় সভা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামির হোসেন জিয়ার সভাপতিত্বে, সেকেন্ড অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) মোঃ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কবীর আহমেদ (ডিসি ট্রাফিক - বন্দর জোন), বিশেষ অতিথি - ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিজেড থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক বকুল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন , সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ,সাবেক সাঃসম্পাদক -মোঃ মুজিবুর রহমান, সমাজ সেবক, এডভোকেট মোঃ শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।‌
পরিচিতি‌ সভা শেষে সিটিজেন ফোরামের ৩০ সদস্য বিশিষ্ট ৩৯ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ও উপ পুলিশ কমিশনার আমিনুল ইসলাম। এতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ও ঘোষণা করা হয়েছে।


সভাপতি -মুজিবুর রহমান মুজিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল আজম, সাধারণ সম্পাদক -মোঃ জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক -মোঃ মাহাবুবুর রহমান,অর্থ সম্পাদক -মোঃ নওশাদ হোসেন, প্রচার সম্পাদক -মোঃ ইউসুফ সুমন, দপ্তর সম্পাদক এ এজে এম সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক - নূর জাহান আক্তার লাকী সহ ১৮ জন কে সাধারণ সদস্য নির্বাচিত করে মোট ৩০সদস্য বিশিষ্ট সিটিজেন ফোরাম ৩৯ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। 


১২ জুলাই শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে উক্ত পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।