বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নারায়ণগঞ্জ উপজেলায় পশুর হাটের সিডিউল নিয়ে মনির নামের একজনকে মারধরের অভিযোগ সোহেল গ্যং এর বিরুদ্ধে

নারায়ণগঞ্জ উপজেলায় পশুর হাটের সিডিউল নিয়ে মনির নামের একজনকে মারধরের অভিযোগ সোহেল গ্যং এর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 

নারায়ণগঞ্জ সদর উপজেলায় হাটের সিডিউল নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২৮ শে মে সকাল থেকে উপজেলায় হাটের সিডিউল নিতে আসে সকল নেতাকর্মী সহ, সাংবাদিক বৃন্দরা। তাই সকাল থেকেই উপজেলা প্রাঙ্গনে রয়েছে  মানুষের উপচে পড়া ভীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফতুল্লা মডেল থানার ওসি সহ তাদের সর্গিয় ফোর্স।প্রতি বছরের ন্যায়, এবারের দেখা গেয়েছে ভিন্ন চিত্র। যারাই  সিডিউল কিনতে আসছে  সকলের সিডিউল নিজ দায়িত্বে চেইক করছে সোহেল নামের একজন বিএনপির কর্মী দাবি করা ব্যক্তি, তবে তাকে আওয়ামিলীগের সময়ও শামীম উসমান সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথেও দেখা গিয়েছে অধিক বার। সিডিউল না দেখতে দিলেই সোহেল সহ তার সাথের লোকজন করছে হট্টগোল। অনেকের গায়ে হাত তুলারও অভিযোগ রয়েছে,উপজেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সোহেল সহ তার সহযোগীরা।


গোগনগর ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: মনির হোসেন নামের একজনকে মারধর করে সে বর্তমানের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল(ভিক্টোরিয়ায়) চিকিৎসাধিন রয়েছে  এ বিষয়ে মনির বলেন আমাকে সোহেল বাহিনীর লোক হঠাৎ পুলিশের গাড়ির সামনে আক্রমণ করে, কিছু বুঝে উঠার আগেই আমারে এলোপাতাড়ি মারতে থাকে। কিল ঘুষি খেয়ে আমি মাটিতে লুটিয়ে পরলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য ভিক্টোরিয়ায় পাঠানো হয়।


জানাযায়,মোঃ সোহেল ইসদাইরের একটি মারামারির মামলায় গত ২৬ শে মে তাকে ফতুল্লা মডেল থানার পুলিশ আদালতে পেরন করেন।এছাড়া   প্রতি বছরই গোগনগর হাটের সিউিউল নিয়েই এমন হট্টগোল করে এই সোহেল এবং তার সন্ত্রাসী বাহিনী  ।