বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৫:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গতির ঝড় তুলতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ডেও উড

গতির ঝড় তুলতে প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ডেও উড

হেডিংলিতে ইংল্যান্ড হারলেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার―এই সমীকরণে দাঁড়িয়ে অবশেষে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। টানা দুই ম্যাচ হারের পর হেডিংলি টেস্টে তারা ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। তবে দলটির অধিনায়ক বেন স্টোকস বিশ্বাস করেন, এখান থেকেও অ্যাশেজ জিততে পারেন তারা।

দলে এসে হেডিংলে টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক বনে গেছেন মার্ক উড। ওই টেস্টে বোলিংয়ে ৭ উইকেট নিয়েছিলেন এই পেসার। ব্যাট হাতে করেছিলেন ১৬ বলে ২৪ রান। বল হাতে গতির ঝড় তুলেছিলেন উড।


তার একটা ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ৯৬.৫ মাইল। এবার তিনি হুংকার দিয়েছেন, একই রকম সব ভয়ংকর গতির মিসাইল পরের টেস্টেও সামলাতে হবে অস্ট্রেলিয়াকে।


১৯ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এর আগে সাংবাদিকদের উড বলেছেন, “হেডিংলেতে নামার আগে আমাকে বেন স্টোকস একটা প্রশ্ন করেছিল, ‘তুমি বিদ্যুৎগতিতে বল করতে তৈরি তো?’ আমি বলেছিলাম, হ্যাঁ।

অধিনায়ক হিসেবে স্টোকস আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল প্রচণ্ড জোরে বল করার জন্য। সে আমাকে ভালো করে চেনে। আমি ওকে ভালো করে চিনি।” এর পরই উডকে প্রশ্ন করা হয়, ওল্ড ট্র্যাফোর্ড টেস্টেও একই গতিতে বল করতে আপনি কি তৈরি? উডের জবাব, ‘অবশ্যই। বজ্রপাত দু’বার হতেই পারে।