সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাস্টম হাউসের সিপাই পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭৭

কাস্টম হাউসের সিপাই পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭৭

কাস্টম হাউস, বেনাপোলের সিপাই পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৭৭ জন।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের আবেদন অনুযায়ী সিপাই পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৪৭ জন এবং ২০১৬ সালের আবেদন অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন ৩০ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কাস্টম হাউস, বেনাপোলের ওয়েবসাইটে এবং কাস্টম হাউস, বেনাপোলের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।


মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর প্রবেশপত্র, লিখিত পরীক্ষায় হাজিরায় স্বাক্ষর, ছবি ও অন্যান্য তথ্য যাচাই করা হবে। কোনো অমিল পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিপাই পদের লিখিত পরীক্ষার ফলাফল দেখা যাবে এখানে।