সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অ্যালোভেরার উপকারিতা ও সতর্কতা

অ্যালোভেরার উপকারিতা ও সতর্কতা

অল্প একটু যত্ন পেলে ঘরেই ভালো থাকে অ্যালোভেরা গাছ। আর কে না জানে অ্যালোভেরার গুণের কথা। ওজন কমানো কিংবা ত্বক, চুল ভালো রাখতে চাইলে অ্যালোভেরাই যথেষ্ট। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, কোলিন, বি ওয়ান, বি টু, বি থ্রি এবং বি সিক্সসহ নানা উপাদান।


এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম, সেলেনিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজসহ প্রায় ২০ ধরনের খনিজ পদার্থ। কিন্তু অ্যালোভেরার সঠিক ব্যবহার না জানলে এটি ত্বকের ক্ষতির কারণ হতে পারে- 


অ্যালোভেরা ত্বক ও চুলের জন্য বেশ ভালো উপাদান। তবে অ্যালোভেরার বহু বিষাক্ত প্রজাতিও রয়েছে। যা ব্যবহার করলে বা খেলে ত্বক এবং পেট উভয়েরই ক্ষতি করে। তাই ব্যবহারের আগে সতর্ক হয়ে নিন। 

 

একইসঙ্গে এক গ্রামের বেশি অ্যালোভেরা সেবন করলে কিডনি বিকল হতে পারে। এতে ল্যাটেক্স থাকে যা ডায়রিয়া বা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া কখনই সরাসরি মুখে অ্যালোভেরা লাগানো উচিত নয়। এর হলুদ অংশ মুছে মুখে লাগাতে হবে। এতে থাকা হলুদ পদার্থ ক্ষতিকর। এটি খেলে পেটে ব্যথা শুরু হয়।