সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরে দাড়িঁয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,হেলপার নিহত

নাটোরে দাড়িঁয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,হেলপার নিহত

নাটোর প্রতিনিধি:-


নাটোরের গুরুদাসপুরের দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি রড বোঝাই ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন। মঙ্গ সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের সহকারী নাম আবু সাঈদ (১৮)। তিনি রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের এনামুল হকের ছেলে। আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড ভর্তি ট্রাকটি চালকের সহকারী আবু সাঈদ চালাচ্ছিল। পাশে বসে ছিলেন চালক নাসিম হোসেন। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা (ঢাকা মেট্রো ট ১৫-২৩০৭) একটি ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-২৫৯৬) ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। চালক নাসিম গুরুতর আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।