বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ মাহমুদ শাহরিয়ারের (৪৬) মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
 

মাহমুদ শাহরিয়ার ওরফে মনির মাদারীপুর জেলার কালকিনি থানার আব্দুর রহিমের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় ওই কারাগারে বন্দি ছিলেন।
 

কারা সূত্র জানায়, রোববার তাকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে ফেরত আনার পর রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শাহরিয়ার মনিরকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।