মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কীভাবে নেবেন সাদা আসবাবের যত্ন

কীভাবে নেবেন সাদা আসবাবের যত্ন

বাড়ির অন্দরের রং এবং অন্দরসজ্জার সঙ্গে মিলিয়ে এখন তৈরি হচ্ছে নানা রঙের আসবাব। এর মধ্যে সাদা রঙের আবেদনই যেন বেশি। যেকোনো রং এবং যেকোনো ধরনের অন্দরসজ্জার সঙ্গে মিলে যায় সাদা আসবাব। সাদা রঙের এসব ফার্নিচার সাধারণত কাঠ বা বোর্ডের ওপর রং করা হয়। একে বলে ডকু করা। সাদা আসবাব অন্দরে সহজেই স্নিগ্ধ ভাব ফুটিয়ে তুলতে পারে। কিন্তু সাদা রং সহজেই ময়লা হয়ে যায়। তাই এসব আসবাবের জন্য প্রয়োজন বিশেষ যত্ন এবং রক্ষণাবেক্ষণ। বলছিলেন স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান ডেপথ ওয়ার্কস-এর প্রধান স্থপতি রওনক উল জিসান। 

স্থপতি রওনক উল জিসান জানান, একটু সাবধানতা অবলম্বন করলে সাদা আসবাব অনেক দিন থাকবে নতুনের মতো। সাদা আসবাবের ক্ষেত্রে কোনো প্রকার দাগ লাগার পর নয়, বরং দাগ যাতে না লাগে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। আসবাবে দাগ লাগার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে। 

• সাদা আসবাব পরিষ্কার রাখতে তৈরি করতে পারেন একটি ‘ইমার্জেন্সি ক্লিনিং কিট’। যার মধ্যে থাকতে পারে দুটি নরম সুতির পাতলা কাপড়, স্প্রে বোতলে পানি মেশানো কোমল সাবান, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি জিনিস। যাতে যখনই ময়লা পড়বে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন। ছোট কোনো বেতের ঝুড়িতে এগুলো রাখতে পারেন, তাহলে দেখতেও ভালো লাগবে। 

• সাদা আসবাব পরিষ্কার করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে নরম সুতি কাপড় দিয়ে ধুলো সরিয়ে ফেলতে হবে। তারপর সাবান পানি দিয়ে মুছে, ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। সবশেষে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই পুরো প্রক্রিয়াটিই করতে হবে খুব দ্রুত। 

• ডকু করা আসবাব সরাসরি সূর্যের আলো থেকে সব সময় দূরে রাখতে হবে। অতিরিক্ত তাপ রং ও টেক্সচার—দুটোই নষ্ট করে। খাবার টেবিলেও কখনোই সরাসরি গরম কিছু রাখা যাবে না। টেবিল ম্যাট বিছিয়ে তারপর গরম খাবার রাখতে হবে।


• সাদা আসবাবে প্রতি মাসে নিতে হবে বিশেষ যত্ন। এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই কাপ কুসুম গরম পানি মিশিয়ে নিতে হবে। এই পানিতে পরিষ্কার পাতলা কাপড় ভিজিয়ে পুরো ফার্নিচার মুছে নিতে হবে।

• ডকু করা আসবাব কখনোই তারপিন বা কেরোসিনজাতীয় তেলের সংস্পর্শে আনা যাবে না।


• যদি সাদা আসবাবে কলমের দাগ পড়ে তাহলে কিছুক্ষণ টুথপেস্ট দিয়ে রাখুন। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। দাগ উঠে যাবে। 

• সাদা আসবাবে অনেক সময় শেওলা পড়ে কালো দাগ পড়ে যায়। সাদা ভিনেগার দিয়ে মুছে নিলে এই দাগ দূর হয়ে যাবে। 

• আমাদের দেশের আবহাওয়া এবং অতিরিক্ত ধুলাবালুর কারণে সাদা আসবাব ময়লা হবেই। তাই খুব বেশি ময়লা বা রং নষ্ট হয়ে গেলে আবার রং করিয়ে নিন। শখের আসবাব আবার নতুনের মতো চকচকে হয়ে উঠবে।