সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

ঢাকা প্রেসঃ

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনিছুর রহমান (৪০) নামে ১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে)  দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদরাসার গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিছুর একজন ভ্যান চালক। সে তার বাড়ির সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিং এর ছাদে উঠতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করে।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন- ছাদে ধান শুকাতে গিয়ে এমন ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।